শ্রীমঙ্গলে হাইল হাওরে জেলের জালে ধরা পড়ল অজগর
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের বিলে মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয়দের দুই ঘণ্টার নিবিড় প্রচেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাইল হাওরের উকুলবেড়ির বিলে পাতা জাল তুলতে গেলে জালের সাথে আটকা পড়া অজগরটি 

সাপটি দেখে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে অবগত করেন। পরে সাবেক ওই মেম্বার বন্যপ্রাণী রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’-এ খবর দিলে সংগঠনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত উদ্ধার সরঞ্জামসহ ঘটনাস্থলে পৌঁছান।

পরবর্তীতে সাবেক মেম্বার তাহের আলী সব্দর ও স্থানীয় নৌকার মাঝি হায়েদ মিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় পরিবেশকর্মীরা অত্যন্ত সতর্কতার সাথে মাছের জাল কেটে দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টায় অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

দুপুরে উদ্ধারকৃত অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। শ্রীমঙ্গল বন বিভাগ সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত অজগরটি সম্পূর্ণ সুস্থ ও বিপদমুক্ত রয়েছে। প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে আজই সেটিকে নিরাপদ কোনো সংরক্ষিত গভীর বনে অবমুক্ত করা হবে।  

—জা. অর্থনীতি/এলএটি