ফিলিস্তিনিরা মাতৃভূমি ছাড়বে না: মাহমুদ আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছেড়ে যাবে না এবং কোনো ধরনের বাস্তুচ্যুতি মেনে নেবে না বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একই সঙ্গে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভার্চুয়ালি দেওয়া এক ভাষণে আব্বাস এসব কথা বলেন। ফিলিস্তিনের তরুণ ও প্রবাসী ফিলিস্তিনিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নিজেদের ভূমি, ঐক্য ও বৈধ অধিকার আঁকড়ে ধরে ফিলিস্তিনিরা গর্ব ও মর্যাদার এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে।

আব্বাস বলেন, ‘আমরা আমাদের মাতৃভূমি ছেড়ে যাব না। বাস্তুচ্যুতি মেনে নেব না। আমাদের হয়ে অন্য কাউকে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতেও দেব না। নিজেদের ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্ধারণ করব।’

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক বৈধতার ভিত্তিতে শান্তির জন্য ফিলিস্তিনিরা হাত বাড়িয়ে দেবে। এর মাধ্যমে ফিলিস্তিনিদের স্বাধীনতা ও মুক্তি অর্জনের পাশাপাশি পুরো অঞ্চলের মানুষের নিরাপত্তা, শান্তি এবং সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক নিশ্চিত করা সম্ভব হবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভার্চুয়াল ভাষণে আব্বাস ফিলিস্তিনিদের ভূমি, ঐক্য ও বৈধ অধিকারের প্রতি তাদের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

তিনি বলেন, ফিলিস্তিনিরা নিজেদের ভূমি ও অধিকার রক্ষায় দৃঢ় থাকবে। একই সঙ্গে ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে ফিলিস্তিনিদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে বলেও তিনি জোর দেন।

জা.অর্থনীতি/এসআই