গায়িকা কুসুমের ‘প্রবল ঘোর’

বিনোদন ডেস্ক: দীর্ঘ সাত বছরের বিরতি পেরিয়ে নিজের লেখা ও কণ্ঠে নতুন মৌলিক গান ‘প্রবল ঘোর’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা কুসুম শিকদার।

অভিনয়, লেখালেখি ও নির্মাণের গণ্ডি পেরিয়ে দীর্ঘ বিরতির পর আবারও গায়িকা হিসেবে পর্দায় ফিরছেন গুণী শিল্পী কুসুম শিকদার। তার নতুন এই মৌলিক গানটির শিরোনাম ‘প্রবল ঘোর’। গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই আর এর সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি। দীর্ঘকাল ধরে ভক্তদের মনে গান নিয়ে যে অনুরাগ তৈরি হয়েছিল, তারই পূর্ণতা দিতে আসছে কুসুমের এই নতুন সৃষ্টি।

জানা গেছে, গানটির রেকর্ডিং হয়েছিল ২০২০ সালে করোনাকালের কঠিন সময়ে। তবে নানা প্রতিকূলতার কারণে এতদিন তা প্রকাশের সুযোগ হয়ে ওঠেনি। 

অবশেষে গানটির মনোমুগ্ধকর মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে এটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি কক্সবাজারের চমৎকার ও মনোরম লোকেশনে গানের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। নকুল সরকারের পরিচালনায় কুসুম শিকদারের সঙ্গে ভিডিওতে মডেল হিসেবে জুটি বেঁধেছেন শাহ রাসেল। 

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত ‘নেশা গানের দীর্ঘ ৯ বছর পর এই মৌলিক গানটি তাঁর সংগীতজীবনে নতুন এক মাত্রা যোগ করবে বলে বিশ্বাস ভক্তদের।

প্রযোজনা সূত্র জানিয়েছে, অচিরেই কুসুমের অফিশিয়াল ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

জা. অর্থনীতি/এআর