জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার খবর পাওয়া গেছে। বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর সেখানে আগুন লেগে যায় বলেও জানা গেছে।
এর এক দিন আগে রিয়াদ বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছিলেন। এদিকে রিয়াদ বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন এই জোটটি।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট।
এর এক দিন আগে বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানার ঘটনার পর এ ঘটনা ঘটে।
—জা.অর্থনীতি/জেআরটি