কালীগঞ্জে সামাজিক অপরাধ প্রতিরোধে ফুটবল ম্যাচ
ছবি: জাতীয় অর্থনীতি

লালমনিরহাট প্রতিনিধি: ‘মাদক-জুয়া-ক্যাসিনো-বাল্যবিবাহকে না বলি, রুখে দাঁড়াই’- শ্লোগানে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাজরাণীয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে আন্তঃবিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ।

জমজমাট এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী-শিক্ষক, অবিভাবকসহ এলাকার সাধারণ মানুষের উচ্ছাস তৈরি হয়।  

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় এ ম্যাচ।

ম্যাচটি ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।ম্যাচ শুরুর আগে সঙ্গীত পরিবেশন করা হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে মাঠ পরিভ্রমন শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় খেলা। এতে বিদ্যালয়টির দুটি দল অংশ নেয়।

তুমূল প্রতিয়োগিতা পূর্ণ খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। পরে ট্রাইবেকারে ডায়নামিক বয়েজ ১-০ গোলে টর্নেডো এফসি-কে পরাজিত করে।পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেদ পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব প্রমুখ।

স্থানীয়রা বলছেন, উৎসবমুখ পরিবেশে এ ধরণের আয়োজন হলে মাদক-জুয়ার প্রভাব থেকে নতুন প্রজন্ম মুক্ত থাকতে পারবে। অন্যদিকে শিক্ষার্থীরাও বেশি বেশি এ ধরণের আয়োজনের দাবি জানিয়েছে।

—জা. অর্থনীতি/এনজে