মুম্বাই ছাড়ছেন হার্দিক, জল্পনা নতুন ঠিকানা নিয়ে

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আগামী মৌসুমকে সামনে রেখে দল গুছানোর প্রক্রিয়ায় বড়সড় রদবদলের আভাস মিলছে মুম্বাই ইন্ডিয়ান্সে। গুঞ্জন জোরালো হয়েছে, তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে আর ধরে রাখছে না পাঁচবারের চ্যাম্পিয়নরা।

মুম্বাই ছাড়ার খবর ছড়াতেই হার্দিকের নতুন ঠিকানা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। শুরুতে রাজস্থান রয়্যালসের সাথে যশস্বী জয়সওয়ালের বিনিময় চুক্তির (সোয়াপ ডিল) গুঞ্জন উঠলেও আর্থিক অমিলের কারণে তা ভেস্তে গেছে। ফলে রাজস্থানে যাওয়ার পথ আপাতত বন্ধ।

অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসও (সিএসকে) তাকে নেওয়ার দৌড়ে নেই। সাবেক পেসার জহির খান সিএসকের প্রধান কোচ হিসেবে যোগ দেওয়ায় এই সম্ভাবনা শেষ হয়েছে। কেননা মুম্বাইয়ে থাকতেই জহিরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল হার্দিকের।

তবে হার্দিকের বিদায়ঘণ্টা বাজলেও রোহিত শর্মাকে পুনরায় অধিনায়ক করার খবরটি উড়িয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। এখন দেখার বিষয়, নিলামের আগেই কোন ফ্র্যাঞ্চাইজিতে শেষ পর্যন্ত নোঙর ফেলেন মুম্বাইয়ের এই সাবেক সেনাপতি।

জা. অর্থনীতি/এআর