বিজয়কে বিয়েতে রাজি করাতে ১ বছর লেগেছে রাশমিকার

জাতীয় অর্থনীতি বিনোদন: ভারতীয় জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে বিয়ের পিঁড়িতে বসাতে নাকি এক বছর ধরে ক্রমাগত রাজি করাতে হয়েছিল অভিনেত্রী রাশমিকা মান্দানার। ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের নতুন পর্বে সঞ্চালক করণ জোহারের সঙ্গে আড্ডায় নিজেদের দাম্পত্য জীবনের এমনই মজার তথ্য ফাঁস করেছেন এই তারকা দম্পতি। খবর এনডিটিভির।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তেলুগু ও কোডাভা ঐতিহ্য মেনে বিয়ের পর প্রথমবার কোনো টক শোতে অতিথি হিসেবে একসঙ্গে হাজির হলেন বিজয়-রাশমিকা। শোয়ের ট্রেইলারে দেখা যায়, বিজয়ের প্রস্তাব দেওয়ার বিষয়টি নিয়ে কথা ওঠার পর বিজয় নিজেই রসিকতা করে জানান, রাশমিকাই নাকি তাকে প্রায় একশো বার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তাতে রাশমিকা সম্মতি জানিয়ে স্বীকার করেন, বিজয়কে রাজি করাতে তার পুরো এক বছর সময় লেগেছে।

অনুষ্ঠানের র‌্যাপিড-ফায়ার রাউন্ডে আরও কিছু মজার মুহূর্ত তৈরি হয়। করণের প্রশ্নে অন্য কোনো অভিনেত্রীর সঙ্গে বিজয়ের অনস্ক্রিন রসায়ন ভালো, এমন প্রশ্নের উত্তর রাশমিকা নিজেই দিয়ে বলেন, ‘কেউ না!’ স্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে বিজয়ও হেসে স্বীকার করেন, ‘বিবাহিত জীবনের প্রথম নিয়মই হলো স্ত্রীর কথা মেনে নেওয়া।’
২০১৮ সালের ‘গীতা গোবিন্দম’ ও ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে কাজের মাধ্যমে তাদের এই সম্পর্কের শুরু।

সম্প্রতি মুক্তি পাওয়া রাহুল সংকোপালের ঐতিহাসিক অ্যাকশন সিনেমা ‘রণবালী’-তেও আবার পর্দা ভাগ করে নিয়েছেন এই তারকা জুটি।

জা. অর্থনীতি/এআর