২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় অর্থনীতি অনলাইন: আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর ৪ দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র সচিব জানান, সফরে বিভিন্ন বিষয়ে ৮টি সমঝোতা স্মারক সই করবে ঢাকা ও টোকিও। বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা বাণিজ‍্য বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান তিনি।

আসাদ আলম সিয়াম আরও জানান, সময়সূচি সমন্বয় করা সম্ভব হলে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর জাপান সফরের সঙ্গী হবেন।

এ সময় প্রধানমন্ত্রীর চীন সফরের সাথে জাপানে যাওয়ার সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, প্রতিটি দেশের সাখে সম্পর্ককে আলাদাভাবে গুরুত্ব দেয় বাংলাদেশ।

—জা.অর্থনীতি/জেআরটি