জাতীয় অর্থনীতি বিনোদন: নিজের চেনা সিগনেচার ব্লন্ড চুল বদলে হঠাৎ ব্রুনেট কৃত্রিম চুলে একেবারে অচেনা রূপে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়েছেন মার্কিন অভিনেত্রী সিডনি সুইনি। নিজের সাম্প্রতিক এক বিতর্কিত স্পোর্টস বেটিং বিজ্ঞাপনের তীব্র সমালোচনা ও তোপের মুখে পড়েও যেন সম্পূর্ণ নির্ভার মেজাজে সান্তা মনিকা পিয়ারে বন্ধুর সঙ্গে আনন্দ মুহূর্ত উপভোগ করতে দেখা গেছে এই হলিউড তারকাকে।
ফক্স নিউজের ভাষ্যমতে, সামাজিক মাধ্যমে নতুন লুকের ছবি পোস্ট করে সুইনি জানান, ঘনিষ্ঠ বন্ধুর উৎসাহেই এই কৃত্রিম চুল পরেছেন তিনি। ভক্তদের অনেকেই মন্তব্যের ঘরে লিখেছেন, তাকে এই চুলে প্রথম দেখায় চেনাই যাচ্ছিল না।

উল্লেখ্য, সম্প্রতি একটি জুয়ার অ্যাপ ‘নোভিগ’-এর বিজ্ঞাপনে প্রায় অনাবৃত হয়ে স্পোর্টস সরঞ্জাম ধরে হাজির হওয়ায় নারী ক্রীড়াবিদদের তোপের মুখে পড়েন তিনি। অলিম্পিয়ান সাঁতারু আরিয়ার্নে টিটমাস এবং অন্যান্য নারী অ্যাথলেটরা অভিযোগ করেন, এটি নারী খেলাধুলাকে অহেতুক যৌন আবেদনময়ী করে উপস্থাপন করেছে।
তবে সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে সুইনি একই সংস্থার নতুন আরেকটি বিজ্ঞাপনেও নিজের খোলামেলা উপস্থিতি বজায় রেখেছেন। সব সমালোচনাকে একপাশে সরিয়ে তিনি যে নিজের মতো উদ্যাপন করতে ভালোবাসেন, সান্তা মনিকার এই অচেনা রূপ যেন তারই ইঙ্গিত দিল।
জা. অর্থনীতি/এআর