এআই’র অপব্যবহারে ভীতিগ্রস্ত কৃতি শ্যানন

জাতীয় অর্থনীতি বিনোদন:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র অপব্যবহার ও নিজস্বতার সুরক্ষায় কড়া আইনি কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড তারকা কৃতি শ্যানন। এআই একপ্রকারের ভীতিগ্রস্ত করে রেখেছে তাকে।

‘এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬’-এ অংশগ্রহণ করে এআই প্রযুক্তি নিয়ে নিজের ভয় ও শঙ্কার কথা খোলাখুলি জানান এই অভিনেত্রী। প্রযুক্তির বিকাশকে স্বাগত জানালেও তিনি স্পষ্ট বলেন, “এআই আমাকে সত্যি ভয় দেখায়। এটি কোনো গন্তব্য নয়, কেবল একটি ধারালো হাতিয়ার। আর হাতিয়ার যত বেশি ধারালো হয়, তার ঝুঁকিও তত বাড়ে।”

image

ইন্টারনেটে বাস্তব ও এআই-সৃষ্ট ছবির মধ্যকার সূক্ষ্ম পার্থক্য চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি জানান, প্রযুক্তি যেভাবে দ্রুত এগোচ্ছে, প্রচলিত আইন সেভাবে বদলাচ্ছে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে কৃতি বলেন, ইনস্টাগ্রামের মতো মাধ্যমেও এআই দিয়ে তৈরি বিকৃত ছবি সরানোর কোনো নির্দিষ্ট রিপোর্টিং ব্যবস্থা নেই।

প্রযুক্তির এমন অনিয়ন্ত্রিত অগ্রযাত্রায় ব্যক্তিগত অধিকার রক্ষায় অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন এই বলিউড খ্যাত তারকা।

জা. অর্থনীতি/এআর