বাজারে শাওমির নতুন পাঁচ পার্সোনাল কেয়ার ডিভাইস

নিজস্ব প্রতিবেদক: প্রতিদিনের জীবনকে আরও সহজ ও সাবলীল করতে হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার, ইলেকট্রিক শেভার ও হেয়ার ড্রায়ারসহ পাঁচটি নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস দেশের বাজারে নিয়ে এসেছে শাওমি।

শাওমি বাংলাদেশ সূত্রে জানা গেছে, নতুন এই লাইনআপে রয়েছে শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার, শাওমি ইলেকট্রিক শেভার এস১০১, শাওমি ইলেকট্রিক শেভার এস২০০, শাওমি কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১ এবং শাওমি স্মার্ট স্কেল এস২০০। পোশাকের যত্ন, পার্সোনাল গ্রুমিং, চুলের স্টাইলিং ও স্বাস্থ্য পর্যবেক্ষণের কথা মাথায় রেখে ডিভাইসগুলো ডিজাইন করা হয়েছে।

নতুন এই ডিভাইসগুলোর মধ্যে ১ হাজার ৩০০ ওয়াট পাওয়ারের শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার মাত্র ২৬ সেকেন্ডে গরম হতে পারে এবং একবারে ছয়টি শার্ট স্টিম করতে সক্ষম। এতে ১৬০ মিলিলিটার রিমুভেবল ওয়াটার ট্যাংক ও ফোল্ডেবল ডিজাইন রয়েছে, যা ঘরে ও বাইরে ব্যবহারের জন্য বেশ উপযোগী। এর হাই-টেম্পারেচার স্টিম ৯৯ দশমিক ৯ শতাংশ পর্যন্ত জীবাণু ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে।

গ্রুমিংয়ের সুবিধার জন্য আনা হয়েছে শাওমি ইলেকট্রিক শেভার এস১০১ এবং এস২০০। এস১০১ মডেলে ডুয়েল-ট্র্যাক ১৮-ব্লেড ডিজাইন ও আইপিএক্স৭ ওয়াটার রেজিস্ট্যান্ট বডি রয়েছে, যা একবার পূর্ণ চার্জে দুই মাস পর্যন্ত ব্যবহার করা যায়। অন্যদিকে, এস২০০ মডেলে টাচ-সেন্সিং অপারেশন, ম্যাগনেটিক শেভিং হেড এবং টাইপ-সি চার্জিং সুবিধা রয়েছে, যা শুকনো ও ভেজা উভয় অবস্থাতেই ব্যবহার করা সম্ভব।

চুলের যত্নের জন্য বাজারে ছাড়া হয়েছে লাইটওয়েট ও ফোল্ডেবল হ্যান্ডেলের শাওমি কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১। এর ২০,০০০ আরপিএম মোটর দ্রুত চুল শুকাতে সাহায্য করে এবং নেগেটিভ-আয়ন প্রযুক্তি চুলের উসকোখুশকো ভাব কমায়। এছাড়া ওজন মাপা ও বডি মেট্রিক্স ট্র্যাক করার জন্য আনা হয়েছে শাওমি স্মার্ট স্কেল এস২০০, যা শাওমি হোম অ্যাপের মাধ্যমে ৩৬ জন পর্যন্ত ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করতে পারে।

বাংলাদেশজুড়ে শাওমির সকল অথোরাইজড স্টোরে নতুন এই ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে। দামের দিক থেকে শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারের দাম ৪ হাজার ১৯৯ টাকা, ইলেকট্রিক শেভার এস১০১-এর দাম ৩ হাজার ৭৯৯ টাকা, ইলেকট্রিক শেভার এস২০০-এর দাম ৪ হাজার ৫৯৯ টাকা, কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১-এর দাম ২ হাজার ৪৯৯ টাকা এবং স্মার্ট স্কেল এস২০০-এর দাম ১ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।