ঘরে বসেই যে তিন উপায়ে জানা যাবে এইচএসসি পরীক্ষার ফল (ভিডিও)
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ডেস্ক: শেষ হলো দীর্ঘ প্রতীক্ষা! প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। ঘরে বসেই ঝটপট কীভাবে রেজাল্ট দেখবেন, জেনে নিন এখনই।

অনলাইনে রেজাল্ট দেখতে ভিজিট করুন eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে। সেখানে আপনার পরীক্ষার ধরন, বছর, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ক্যাপচা পূরণ করলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।

চাইলে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানতে পারবেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HSC, এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, আপনার রোল নম্বর এবং পরীক্ষার সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে।

মাদরাসা বোর্ডের জন্য টাইপ করুন ALIM, এরপর MAD, রোল নম্বর এবং সাল লিখে পাঠিয়ে দিন ১৬১৪০ নম্বরে। আর কারিগরি বোর্ডের জন্য HSC এর পর TEC লিখে রোল ও সাল দিয়ে পাঠিয়ে দিন নির্দিষ্ট নম্বরে।

এছাড়াও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও রেজাল্ট শিট সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।

—জা. অর্থনীতি/এলএটি