বিশ্বকাপ ফাইনালকেও ছাড়াল ভারত-পাকিস্তান ম্যাচ টিকিটের উন্মাদনা

জাতীয় অর্থনীতি স্পোর্টস: আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এমনকি ফাইনাল ম্যাচের চেয়েও এই হাই-ভোল্টেজ ম্যাচের টিকিটের জন্য ভক্তদের আগ্রহ ও আবেদন বেশি দেখা গেছে।

আইসিসির তথ্য অনুযায়ী, আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের টিকিট পেতে বিশ্বজুড়ে এ পর্যন্ত ১২ কোটির বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে আগামী ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের জন্য প্রায় ৮৪ লাখ আবেদন জমা পড়েছে। অথচ একই ভেন্যুতে ২১ নভেম্বর অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচের টিকিটের জন্য আবেদন পড়েছে প্রায় ৮০ লাখ।

২৪ বছর পর আফ্রিকান মাটিতে ফিরতি এই ৫০ ওভারের বিশ্বকাপে ১৯৩টি দেশের প্রায় ৩০ লাখ সমর্থক টিকিটের আবেদন করেছেন। এছাড়া জিম্বাবুয়ে ও নামিবিয়ার ম্যাচগুলোতেও দর্শকদের ব্যাপক সাড়া মিলছে। ২১ নভেম্বর পর্যন্ত এই টিকিটের ব্যালট উইন্ডো খোলা থাকবে।

জা. অর্থনীতি/এআর