পৌঁছায়নি লাগেজ, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান

জাতীয় অর্থনীতি স্পোর্টস: সাফ চ্যাম্পিয়নশিপের ঠিক আগে বড় ধরনের অব্যবস্থাপনার শিকার হয়েছে পাকিস্তান ফুটবল দল। দোহা থেকে দলের লাগেজ সময়মতো ঢাকায় না পৌঁছায় নির্ধারিত অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে তারা। এ ঘটনায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলটির প্রস্তুতিকে বড় ধাক্কা দিল।

বাফুফে ও দলীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যরাতে ঢাকায় পৌঁছালেও পাকিস্তানের ১৬টি লাগেজ আটকে আছে দোহায়, যা বুধবার (৪ নভেম্বর) দুপুরের মধ্যে আসার কথা। অনুশীলন করতে না পারলেও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী দলটির সহকারী কোচ তিতাস ব্রাম্বেল ও অধিনায়ক আলমগীর গাজী।

ফিফা র‍্যাংকিংয়ে বড় ব্যবধান থাকলেও ভারত-পাকিস্তান ম্যাচটি সবসময়ই বাড়তি রোমাঞ্চ ছড়ায়। র‍্যাংকিংয়ে ১৩৮ নম্বরে থাকা ভারতের বিপক্ষে ১৯০ নম্বরে থাকা পাকিস্তান দল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে। মাঠের বাইরে লাগেজ বিভ্রাটের এই অস্বস্তি কাটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাকিস্তান কেমন লড়াই করে, এখন সেটাই দেখার বিষয়।
জা. অর্থনীতি/এআর