জাতীয় অর্থনীতি স্পোর্টস: লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলীর জার্সি খুলে উদ্যাপনের সেই ঐতিহাসিক মুহূর্ত জড়িয়ে গেল আইনি জটিলতায়। অনুমতি ছাড়া নাম ও পরিচিতি বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগে দিল্লির আদালতে লড়াইয়ে নেমেছেন ভারতের সাবেক এই সফল অধিনায়ক।
বিতর্কের মূলে রয়েছে অভিনব দেও পরিচালিত হিন্দি সিনেমা ‘দুসরা’। ছবিটির বায়োপিক না হলেও ট্রেলার ও গল্পের বড় অংশজুড়ে রয়েছে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ফাইনাল এবং সৌরভের ক্যারিয়ারের নানা মুহূর্ত। অন্যদিকে, সৌরভের অনুমোদিত বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’র বাণিজ্যিক স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় লভ ফিল্মসও এই আইনি লড়াইয়ে যোগ দিয়েছে।
পরিচালকদের দাবি, বিসিসিআই ও ইসির কাছ থেকে ম্যাচের ফুটেজের অনুমতি নেওয়া হয়েছে এবং এটি কোনো প্রামাণ্যচিত্র নয়। তবে সৌরভের আইনজীবীদের যুক্তি, ম্যাচের ফুটেজের অধিকার থাকলেই ক্রিকেটারের ব্যক্তিত্ব স্বত্ব ব্যবহারের অধিকার মেলে না।
শুনানি শেষে আদালত ছবিটির প্রদর্শনী বন্ধ না করলেও সৌরভের স্বার্থ রক্ষায় নির্মাতাদের দুই কোটি রুপির ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ছবির শুরুতে ও শেষে ঘোষণা দিতে হবে যে, সৌরভের সম্মতি ছাড়াই তার পরিচিতি ব্যবহার করা হয়েছে।
জা. অর্থনীতি/এআর
