জাতীয় অর্থনীতি স্পোর্টস: অস্ট্রেলিয়ার ক্রিকেটের ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায় ‘স্যান্ডপেপারগেট’ নিয়ে অবশেষে বোমা ফাঁটিয়েছেন দেশটির সাবেক ব্যাটসম্যান উসমান খাজা। তার আত্মজীবনীমূলক বই ও সাম্প্রতিক সাক্ষাৎকারে দাবি করা হয়েছে, ২০১৮ সালের কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের সঙ্গে পুরো দলই জড়িত ছিল।
আসন্ন আত্মজীবনী ‘সবর’-এর প্রকাশনা সামনে রেখে দেওয়া সাক্ষাৎকারে খাজা জানান, কেপ টাউনের আগের টেস্টেও একই কৌশল ব্যবহার করা হয়েছিল এবং বিষয়টি ড্রেসিংরুমের সবাই জানত। সে সময় ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তকারীরা তাকে কোনো জিজ্ঞাসাবাদ করেননি বলে জানান তিনি।
তৎকালীন সময়ে কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে শাস্তি দেওয়া হলেও খাজার এই বিস্ফোরক দাবি অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। যদিও খাজার এমন দাবির পর ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, তাদের তদন্ত প্রক্রিয়ার সততা ও স্বচ্ছতার ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।
জা. অর্থনীতি/এআর
