কবি নজরুল একাডেমির উপদেষ্টা হলেন দিঠি আনোয়ার

জাতীয় অর্থনীতি বিনোদন: গুণী কণ্ঠশিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ার যুক্ত হলেন নতুন দায়িত্বে। তিনি এবার ‘কবি নজরুল একাডেমি, চট্টগ্রাম’-এর উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মানসূচক পদ প্রদান করা হয়। এ সময় তার সঙ্গে প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা উপস্থিত ছিলেন। নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত দিঠি বলেন, এটি তার শিল্পজীবনকে এক অন্যরকম সার্থকতা এনে দিয়েছে।

এর আগে তিনি ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে গান গাওয়ার পাশাপাশি সমাজসেবা ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব সমান তালে পালন করছেন তিনি। এদিকে সম্প্রতি মনির খানের সঙ্গে তার কণ্ঠে ‘তুমি আমায় আপন করিয়া’ শিরোনামের একটি নতুন মৌলিক গান প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন রাসেল কবির এবং সুর করেছেন ম খান। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর সাফল্যে আনন্দিত তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

জা. অর্থনীতি/এআর