ছবি সংগৃহীত
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২নং চেঙ্গী ইউনিয়নের আওতাধীন মধুমঙ্গল পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে ৩ জন নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতদের মরদেহ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রওনা হয়েছেন। বিস্তারিত পরে জানানো যাবে।
—জা.অর্থনীতি/এনজে