লন্ডনে গুলিবিদ্ধ হয়ে সিলেটি প্রবাসীর মৃত্যু
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে আততায়ীর গুলিতে মাছুম আহমদ (৪০) নামের এক সিলেটি প্রবাসী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নিহতের ছোট ভাই যুক্তরাজ্যপ্রবাসী মানিক মিয়া জানান, সোমবার স্থানীয় সময় ভোররাতে হঠাৎ বাসায় পুলিশ আসে। তারা জানতে চায়, এটি মাছুমের বাসা কি না। পরে মাছুমের ছবি দেখিয়ে পুলিশ জানায়, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

নিহত মাছুম আহমদ সিলেটের বিশ্বনাথ পৌরসভার আমির আলীর ছেলে। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও জানা যায়নি।

—জা. অর্থনীতি/এলএটি