অপুর সঙ্গে যুবকের ফেসবুক ছবি ঘিরে বিতর্ক

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এক যুবকের সঙ্গে ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। ওই ব্যক্তিকে নিজের ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ উল্লেখ করে অপু লেখেন, তার কাছ থেকেই নতুনভাবে ব্যবসা শেখা ও স্বপ্ন বাস্তবায়নের প্রেরণা পেয়েছেন তিনি।

ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত এমন বার্তা দিতে দেখা যায় না এই অভিনেত্রীকে। ফলে পোস্টটি প্রকাশের পরপরই তা নেটিজেনদের নজর কাড়ে। কিন্তু ছবির এই যুবক আসলে কে? জানা গেছে, সিঙ্গাপুরপ্রবাসী এই ব্যবসায়ীর নাম ফেরদৌস হাসান।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত অপুর মূল প্রেরণা এই তরুণই। তবে হঠাৎ এমন ঘনিষ্ঠেএকাধিক ছবি ও আবেগঘন শুভেচ্ছাবার্তা ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নানা আলোচনা ও বিতর্ক।

জা. অর্থনীতি/এআর