জনপ্রিয় টকশো সঞ্চালক বিল মারকে ট্রাম্পের তীব্র আক্রমণ

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে রাতের খাবার খাওয়ার কয়েক দিনের মধ্যেই তিক্ততার শিকার হলেন জনপ্রিয় টকশো সঞ্চালক বিল মার। ট্রুথ সোশ্যালে ১,৩১৮ শব্দের এক দীর্ঘ ও আক্রমণাত্মক পোস্টে বিল মারকে 'সম্পূর্ণ পরাজিত' (কমপ্লিট অ্যান্ড টোটাল লুজার) বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

কয়েক দিন আগে হোয়াইট হাউসে আয়োজিত এক সান্ধ্যভোজকে ট্রাম্প 'দুর্দান্ত' বলে আখ্যা দিলেও, বিল মার তার 'রিয়েল টাইম' শোয়ের সাম্প্রতিক পর্বে ট্রাম্পের জনপ্রিয়তার রেটিং ও সাম্প্রতিক বক্তব্য নিয়ে খোঁচা দেন। এরপরই ক্ষিপ্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, বিল মারের শোয়ের রেটিং অত্যন্ত নিম্নমানের এবং তিনি ফেক নিউজ ছড়াচ্ছেন।

পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, বিল মার হোয়াইট হাউসে প্রবেশের সময় মদ্যপ ছিলেন এবং তার কৃত্রিম হাসির যন্ত্র ব্যবহার ছাড়া শো চালানোর ক্ষমতা নেই। সাবেক প্রেসিডেন্ট মারকে 'কাপুরুষ' উল্লেখ করে জানান, বিল মার ট্রাম্প প্রশাসনের সাফল্য মেনে নিতে ভয় পান। গত বছর থেকে বিল মারের সঙ্গে ট্রাম্পের যোগাযোগের শুরু হলেও বর্তমান এই আক্রমণের মাধ্যমে দুইজনের মধ্যকার সম্পর্ক একেবারেই বিষিয়ে গেল।

জা. অর্থনীতি/এআর