জাতীয় অর্থনীতি স্পোর্টস: চীনা নেতার ভাবমূর্তি নিয়ে করা এক বেফাঁস মন্তব্যের জেরে কিলিয়ান এমবাপ্পেকে বয়কট করেছে চীন। পরিস্থিতি এতটাই গুরুতর যে, দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি স্প্যানিশ লা লিগার সম্প্রচারই বন্ধ করে দিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপ্পে জানান, চীনের এক নেতার মুখের স্থলে নিজের ছবি বসানো একটি ব্যঙ্গাত্মক মিম দেখে তিনি সবচেয়ে বেশি হেসেছিলেন। যদিও তিনি নির্দিষ্ট কোনো নেতার নাম নেননি। তবে ধারণা করা হচ্ছে বিষয়টি সাবেক চীনা নেতা মাও সেতুংয়ের ছবিকে কেন্দ্র করে ঘটেছে। এরপর থেকেই চিনের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান তার সঙ্গে চুক্তি বাতিল করে এবং ক্রীড়া সাইট ডংকিউডিতে তার নাম পর্যন্ত মুছে দেওয়া হয়। এমনকি ব্যালন ডি'অরের তালিকায় তার নামের জায়গায় লেখা হয় ‘এই ব্যক্তির অস্তিত্ব নেই’।
তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদ ও ফরাসি ফরোয়ার্ড। এক বিবৃতিতে তিনি জানান, তার মন্তব্যটি অনুচিত ছিল এবং এর মাধ্যমে চীনা জনগণের অনুভূতিতে আঘাত হানার কোনো উদ্দেশ্য তার ছিল না। চীনের ইতিহাস ও জনগণের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে বলে উল্লেখ করেন এই তারকা।
জা. অর্থনীতি/এআর