রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ❙ ২৪ কার্তিক ১৪৩৩

‘মেড ইন চায়না’ যেভাবে হয়ে যাচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’

আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, এই অভিযোগের মাধ্যমে আন্তর্জাতিক সাপ্লাই চেইনের স্বাভাবিক উৎপাদনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

মড়ার উপর খাঁড়ার ঘা, ত্রিমুখী চাপে নীলফামারীর কৃষক

উত্তরাঞ্চলের শস্যভাণ্ডার খ্যাত নীলফামারীতে চলতি আমন মৌসুমে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। অনাবৃষ্টি ও তীব্র খরায় ক্ষেত বাঁচাতে বাড়তি খরচ, বাজারে রাসায়নিক সারের সংকট এবং পরবর্তীতে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে...

মিরপুরে বস্তিতে অবৈধ রিকশা চার্জিং: ৫০০ পয়েন্ট ও ১০টি সংযোগ বিচ্ছিন্ন

অভিযানের স্থানগুলোর মধ্যে রয়েছে- কাফরুল থানাধীন কাফরুল স্টাফ কোয়ার্টার সংলগ্ন পকেট বস্তি এলাকা এবং রূপনগর থানাধীন ঝিলপাড় বস্তি, চলন্তিকা বস্তি ও টিনশেড বস্তি এলাকা।

বিদ্যুৎ-গ্যাস সংকটে সিলেটের চা শিল্পে স্থবিরতা

তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটে বৃহত্তর সিলেট অঞ্চলের চা শিল্পে চরম স্থবিরতা নেমে এসেছে। দেশের প্রধান চা উৎপাদনকারী এ অঞ্চলের বিভিন্ন বাগানের কারখানায় সময়মতো কাঁচা চা পাতা প্রক্রিয়াজাত করা যাচ্ছে...

বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ডিজিটাল ব্যবস্থা চালু

মানবপাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশিদের দেশে ফেরানোর প্রক্রিয়া এবার আরও দ্রুত ও সমন্বিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালু করেছে রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (আরডিএমএস)। নতুন...

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। তবে অভ্যন্তরীণ সড়কে চলাচলের জন্য সর্বোচ্চ চার যাত্রী বহনকারী অটোরিকশাকে নিবন্ধন দেওয়া হবে। ছয় যাত্রী বহনকারী কোনো...

জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নেতৃত্বে পারভেজ-ইন্দ্রনীল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়াতে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার সোসাইটি’ (জেইউএএস)।

প্রস্তাবিত নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল অনুমোদনের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। নতুন বেতনকাঠামোতে ২০টি গ্রেডে মূল বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ: ৮ অঞ্চলে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশার উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতেও। জ্বালানির দাম বাড়ার পাশাপাশি গ্যাস সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, কমছে সার উৎপাদন।

২০৩০ সালের সবচেয়ে দামি হবে যে ১০ স্কিল

২০৩০ সালের মধ্যে চাকরির বাজারে ডিগ্রির চেয়ে কিছু নির্দিষ্ট দক্ষতার চাহিদা সবচেয়ে বেশি থাকবে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের এক...

পিছনে পুলিশ, গাঁজাভর্তি মাইক্রোবাসসহ পুকুরে চালক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাজাভর্তি মাইক্রোবাসসহ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যান চালক। এরপর সাঁতরিয়ে পালিয়ে যান চালক ও পাচারকারীরা। পরে ক্রেন দিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করার সময়  ৯ বস্তা ভারতীয়...

শয্যাশায়ী প্রীতি জিনতা, ‘কঢ়ী-চাওয়াল’ পাঠান প্রতিবেশী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা সুদূর প্যারিসে গিয়ে হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। শারীরিক অসুস্থতায় যখন মন ও শরীর দুটোই মেজাজ হারিয়েছিল, ঠিক তখনই এক অপ্রত্যাশিত ভালোবাসায়...

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় দেবীনগরে মরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন।

চাঁদা না দেওয়ায় এনসিপি নেতার ওপর হামলা, অপহরণ চেষ্টা

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদকে অপহরণের চেষ্টা ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে দলটির জেলা পর্যায়ের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আত্মগোপনে থাকা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে আটক

চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস সপরিবারে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পরিবারসহ তাকে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় পিন্টু দাসের স্ত্রী রিমি ও...

তিন মাসেই বিতর্কে জাবি উপ-উপাচার্য, তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহির ঘাটতির অভিযোগ তুলেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। এসব অভিযোগ তদন্তে স্বাধীন...

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি এ দায়িত্বে যোগ দেবেন।

ডিএনএ টেস্টে পিতৃত্বের প্রমাণ, সেই শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট

নেত্রকোণার মদন উপজেলায় কওমি মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণ ও গর্ভবতী করার বহুল আলোচিত মামলায় প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরসহ দুই আসামির বিরুদ্ধে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল...

« »

Showing 274 to 294 of 574 entries