ইসরায়েলের নির্বাচনে ভোট পড়েছে ৭৭.৭ শতাংশ
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশে পৌঁছেছে। ১৯৯৯ সালের পর দেশটির সংসদীয় নির্বাচনে এটিই সর্বোচ্চ ভোটদানের হার। কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
