ছেলের বিয়ের কেনাকাটা করে ফেরার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত
পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।