শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ❙ ৯ কার্তিক ১৪৩৩

প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার নতুন উদ্যোগ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দে প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় সহজলভ্য, মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘গ্রামীণ কল্যাণ ফুলসাইন্দ সামাজিক হাসপাতাল ও আঞ্চলিক অফিস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।