বৃত্তির টাকা নিয়ে বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন
শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন (বিকেডিএ) আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তির অর্থ বিতরণ নিয়ে সৃষ্ট বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান 'নবজাগরণ একাডেমি'।