মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ❙ ১৯ কার্তিক ১৪৩৩

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মিরপুর ১১ নম্বরে মেট্রোরেলের নিচে পুলিশের একটি গাড়িতে...

মেট্রোরেল প্রকল্পে সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

ঢাকা মেট্রোরেল লাইন-১ প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ সিস্টেম প্যাকেজের নকশা প্রণয়ন ও নির্মাণকাজের চুক্তি পেয়েছে ভারতের শীর্ষস্থানীয় অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)।

পূজার ছুটিতে মেট্রোরেল চলবে বিশেষ সময়সূচিতে

দুর্গাপূজার ছুটিতে বিশেষ সময়সূচিতে চলবে মেট্রোরেল। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচির আদলে ট্রেন চলাচল করলেও ২৩ অক্টোবর (শুক্রবার) মেট্রোরেল চলবে বিকেল থেকে।

মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটের মেট্রোরেল লাইনে একটি কুকুর ঢুকে পড়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে কুকুরটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হলে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জগন্নাথ হলের পূর্ব গেটের পাশে পরপর দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

মেট্রোরেলের নতুন প্রকল্পে, ব্যয় ৬১ হাজার কোটি টাকা

‘এমআরটি (ম্যাস র‍্যাপিড ট্রানজিট) লাইন-২’ নামে নতুন একটি মেট্রোরেল প্রকল্প নেওয়া হচ্ছে, যা গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচল করবে। এই মেট্রো লাইন রাজধানীর অন্যান্য মেট্রোরেলকেও সংযুক্ত করবে।

এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২২১৭ কোটি টাকা

অনলাইন ডেস্ক: দীর্ঘদিন ধরে অনুমোদনের অপেক্ষায় থাকা মেট্রোরেল এমআরটি লাইন-৫ (গাবতলী-দাশেরকান্দি) সাউদার্ন রুটের প্রস্তাবিত ব্যয় আরও ২ হাজার ২১৭ কোটি ৬৭ লাখ টাকা কমানো হয়েছে। মূলত প্রকল্প ব্যয় থেকে পরিশোধযোগ্য প্রায়...

যাত্রীসেবায় আসছে জোবাইক, মিলবে যে সব মেট্রো স্টেশনে

মেট্রোরেলের যাত্রীদের যাতায়াত দুর্ভোগ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে অ্যাপভিত্তিক বাইসাইকেল শেয়ারিং প্ল্যাটফর্ম ‘জোবাইক’। এখন থেকে মেট্রোরেল স্টেশন থেকে নেমে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের জন্য চালু হচ্ছে এই বাইসাইকেল শেয়ারিং সার্ভিস।

ঢাকায় মাল্টিমোডাল গণপরিবহন ব্যবস্থা গড়তে কৌশলগত পরিকল্পনা

•    মেট্রোরেল বাড়িয়ে এমআরটি লাইন হবে ৮টি 
•    ৫টি মনোরেলের প্রাক-সম্ভাব্যতা যাচাই করবে বুয়েট
•    চালু হবে বৃত্তাকার নৌ-পথ ও রাজধানীর বাইরে ১০টি...

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু

সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, মিরপুর ও তেজগাঁও-দুই জায়গায় একসঙ্গে বোমা পাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি যাচাই করতে পুলিশের দল কাজ করছে।

বিকাল ৩টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে বেলুন, সাময়িক বন্ধের পর আবারও চালু

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন রাজু ভাস্কর্যের কাছে মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক লাইনে একগুচ্ছ গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট পর বেলুন অপসারণ শেষে আবারও...

লাইনে ‘বিড়াল’, মেট্রোরেল সাময়িক বন্ধের পর চলাচল শুরু

রাজধানীর শাহবাগ এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে একটি বিড়াল উঠে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। প্রায় ২৫ মিনিট বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল...

রাতে মেট্রোরেল আরও বেশিক্ষণ চালানোর পরিকল্পনা

রাজধানী ঢাকার মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ছে। বিশেষ করে রাতে ৪০ থেকে ৫০ মিনিট বাড়তি সময় মেট্রোরেল চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চলাচল শেষ...