বৃহস্পতিবার দর পতনের শীর্ষে যে ১০ শেয়ার

অনলাইন ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ০০ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২৫ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৮৮ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা অ্যাপেক্স ট্যানারি লিমিটেড এর শেয়ার দর ৬ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসবিএসি ব্যাংক ৬ দশমিক ২৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংক ৬ দশমিক ১২ শতাংশ, সাউথইস্ট ব্যাংক ৫ দশমিক ৭১ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৫ দশমিক ২১ শতাংশ, নর্দান ইন্স্যুরেন্স ৪ দশমিক ৯৫ শতাংশ এবং যৌথভাবে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ও ফারইস্ট ফাইন্যান্স ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে।

—জা.অর্থনীতি/এএইচএ