অস্কারজয়ী নির্মাতা সেবাস্টিয়ান লেলিওর প্রয়াণ

জাতীয় অর্থনীতি বিনোদন: বিশ্ব চলচ্চিত্রে মানবিক গল্পের অনন্য রূপকার ও চিলির অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা সেবাস্টিয়ান লেলিও আর নেই। চিলির রাজধানী সান্তিয়াগোতে শুক্রবার (৬ নভেম্বর) ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই খ্যাতিমান পরিচালক।

ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার। ২০১৮ সালে ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ সিনেমার জন্য চিলির ইতিহাসে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেরা আন্তর্জাতিক ছবি বিভাগে অস্কার জিতে নিয়েছিলেন তিনি। এছাড়া ‘গ্লোরিয়া’, ‘দ্য ওয়ান্ডার’ ও ‘ডিসওবিডিয়েন্স’-এর মতো ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা দিয়ে বিশ্বজুড়ে নিজের অবস্থান মজবুত করেন এই নির্মাতা।

image

মৃত্যুর আগে আলেজান্দ্রো জামব্রার উপন্যাস অবলম্বনে নির্মিতব্য নতুন চলচ্চিত্র ‘পোয়েতা চিলেনো’ (চিলিয়ান পোয়েট)-এর কাজ শুরু করলেও তা অসম্পূর্ণই রয়ে গেল। তার এই আকস্মিক মৃত্যুতে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জা. অর্থনীতি/এআর