বিএসটিআই লাইসেন্স মান যাচাইয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের শমসেরনগর রোড এলাকায় ইলেকট্রিক্যাল ক্যাবলসের মান ও লাইসেন্স যাচাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজা আহমেদের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন এবং বিএসটিআই আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে রাজু আহমেদকে ২ হাজার টাকা, পারটেক্স কেবলস লিমিটেডের প্রতিনিধি মতিউর রহমানকে ১৫ হাজার টাকা এবং মাতৃছায়া ইলেকট্রিকের স্বত্বাধিকারী মো. সুলেমান মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজা আহমেদ বলেন, বাজারে বিক্রিত ইলেকট্রিক্যাল ক্যাবলসের মান, বিএসটিআই অনুমোদন এবং প্রয়োজনীয় লাইসেন্সের বৈধতা যাচাই করাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য। নিম্নমানের ক্যাবল ব্যবহারে অগ্নিকাণ্ডসহ বড় দুর্ঘটনা ঘটতে পারে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র ও মানসম্মত পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়েছে, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এলএটি