হালান্ডকে রুখতে বিশেষ ছক নেই ব্রাজিল কোচের
ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: নরওয়ের বিপক্ষে আর্লিং হালান্ডকে কীভাবে সামলাতে হবে, সে বিষয়ে নিজের ডিফেন্ডারদের আলাদা করে কিছু শেখানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের ফুটবলাররা জানেন কীভাবে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে হয়, এমনটিই মনে করেন তিনি।

রবিবার (৫ জুলাই) প্রাপ্ত তথ্যে জানা যায়, আনচেলত্তি বলেছেন, ‘হালান্ড কীভাবে খেলে, সেটা সবাই জানে। আমার মনে হয় না তাকে থামানোর বিশেষ কোনো পরিকল্পনা বলে কিছু আছে। আমার ডিফেন্ডাররা আগেও বহুবার তার বিপক্ষে খেলেছে।’ টুর্নামেন্টে তিন ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকা হালান্ড এবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন পরিচিত প্রতিপক্ষ গ্যাব্রিয়েল মাগালহায়েসের। নিউ জার্সিতে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার এবং আর্সেনালের এই সেন্টারব্যাক আবারও তাদের প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বিতা নতুন করে শুরু করবেন।

ব্রাজিলের আরেক সেন্টারব্যাক ও অধিনায়ক মারকুইনহোস চ্যাম্পিয়ন্স লিগে এবং মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস নিউক্যাসল ইউনাইটেডে খেলার সময় নরওয়েজিয়ান তারকার বিপক্ষে খেলেছেন। হালান্ডের কাছে বল পৌঁছানোর পথ বন্ধ করাই হবে গিমারায়েসের অন্যতম প্রধান দায়িত্ব। অন্যদিকে, নরওয়ের আক্রমণের মূল ভরসা হালান্ড এবং টানা ম্যাচে গোল করার ধারাবাহিকতা ধরে রাখাটাই নরওয়ের জন্য বড় আশার জায়গা।

—জা. অর্থনীতি/এলএটি