বিনোদন ডেস্কঃ বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ভর্তির খবর পেয়ে শুক্রুবার (৭ আগস্ট) রাতেই শুট শেষ করে মিঠুনকে দেখতে ছুটে আসে টালিউড অভিনেতা দেব।
এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) ‘ফাটাকেষ্ট’খ্যাত এই অভিনেতার ডান হাতে ছোট একটি অস্ত্রোপচার হয়েছিলো।
দেবের নতুন সিনেমা ‘দেশু সাত’ এর একটি গানের শুটিং এর কাজে লাদাখে ছিলেন দেব। তার সাথে সিনেমাটির নায়িকা শুভশ্রী গাঙ্গুলিও ছিলেন।
দেব শুক্রুবার (৭ আগস্ট) দুপুরে দিল্লিতে ফিরে রাতেই মিঠুনের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হাজির হন।
মিঠুন এবং দেব এর সম্পর্কের উষ্ণতা অনেকদিনের। রাজনৈতিক মতপার্থক্য কিংবা নানা তর্ক-বিতর্কও তাঁদের সম্পর্কের সেই জায়গায় প্রভাব ফেলতে পারেনি।
হাসপাতাল থেকে বের হয়ে গণমাধ্যমকে দেব বলেন, ‘মিঠুনদা যেই দলে থাকুন না কেন, মিঠুনদা আমার বাবার মতো ছিল, আছে আর থাকবে। এবং আমি তার ছেলের মতো।’
দেব আরো বলেন, ‘আমি কামনা করি উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আর যেন ওনাকে হাসপাতালে থাকতে না হয়। সুস্থভাবে কাজ করুক। আগামী দিনেও আমরা একসঙ্গে কাজ করছি। সেটা যেন আমরা সুস্থভাবে করতে পারি।’
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিঠুনের সঙ্গে হাসপাতালের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেন দেব। সেখানে তিনি লিখেছেন, ‘আপনি সব সময়ই আমার কাছে একজন বাবার মতো। আপনার সুস্বাস্থ্য, সুখ এবং আপনার প্রাপ্য সব কিছুই যেন আপনি পান এ কামনাই করি।’
দেবের রাজনৈতিক অবস্থান নিয়েও কিছুদিন ধরে চলছে আলোচনা। বিভিন্ন গণমাধ্যম এর প্রতিবেদন অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন দেব। তবে দেব এর রাজনৈতিক অবস্থান নিয়ে তাকে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
তবে রাজনৈতিক সমীকরণের বাইরে মিঠুন-দেবের সম্পর্ক বরাবরই অটুট থেকেছে।
দেব ও মিঠুনের জুটিতে ‘প্রজাপতি’ ও ‘প্রজাপতি ২’ বক্স অফিসে সাড়া ফেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতিতেও তৈরি হয়েছিলো বিশাল আলোচনা। মিঠুন বিজেপির সাথে যুক্ত থাকার কারণে সে সময় দেবের বিপক্ষে সরব হয়েছিলেন তৃণমূলের একাংশ। ‘প্রজাপতি’কে নন্দনে জায়গা না দেওয়ার অভিযোগও উঠেছিল। এ নিয়ে তৎকালীন তৃণমূল নেতা কুনাল ঘোষের সঙ্গে দেবের মতানৈক্যও প্রকাশ্যে এসেছিল।
তবে এসব কিছুই দেব-মিঠুন এর সম্পর্কে প্রভাব ফেলতে পারেনি। সদ্য লাদাখ থেকে ফিরেই হাসপাতালে ছুটে গিয়ে অসুস্থ মিঠুন কে দেখতে যাওয়াই তাদের সম্পর্কের গভীরতাকে প্রকাশ করে।
প্রায় ২ বছর আগে ডান হাতে চোট পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এরপরে তার হাতে একটি প্লেট বসানো হয়েছিলো।
পুরোনো এ প্লেটটি বের করার জন্য বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ডান হাতে অস্ত্রোপচার করা হয় কিংবদন্তি এই অভিনেতার। বর্তমানে তিনি কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (৭ আগস্ট) সকালেই মিঠুনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতাল ও পারিবারিক সূত্র জানিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মিঠুন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।
শুক্রবার সকালে (৭ আগস্ট) মিঠুনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মিঠুন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।