ভাড়া নেওয়া গাড়ি মালিক সেজে বিক্রি, প্রতারক গ্রেপ্তার
ছবি: জাতীয় অর্থনীতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়া নেওয়া মাইক্রোবাসের মালিক সেজে অন্যত্র বিক্রির অভিযোগে উজ্জ্বল মিয়া নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর ২নং সেক্টর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত পহেলা আগস্ট ব্যাংকের একটি প্রতারণা মামলায় উজ্জ্বলকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার উজ্জ্বল শহরের কাউতুলি এলাকার জিল্লু মিয়ার ছেলে। পরে ২ আগস্ট গাড়ি আত্মসাতের মামলায় তাকে শোন এরেস্ট দেখানো হয়। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তার তথ্যের ভিত্তিতে গাড়িটি গতকাল উদ্ধার করা হয়।

কুড়িগ্রামে জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন

পুলিশ ও উদ্ধার হওয়া গাড়ির মালিক প্রবাসী নাহিনুল হাসানের স্ত্রী ফাহমিদা হক জানান, ২০২৩ সালে মাসিক ৮২ হাজার টাকা চুক্তিতে নোহা মডেলের একটি নতুন মাইক্রো গাড়ি উজ্জ্বলের কাছে ভাড়া দেওয়া হয়। যার মধ্যে ৫২ হাজার টাকার ব্যাংক কিস্তি পরিশোধ ও ভাড়া বাবদ ৩০ হাজার টাকা দেওয়ার শর্তে উজ্জ্বল গাড়িটি ভাড়া নেয়। এরপর সে প্রথম ২০ কিস্তি ব্যাংকের লোন পরিশোধ করলেও ভাড়া বাবাদ কোনো টাকা দেয়নি। গত ১১ মাস ধরে সে যোগাযোগ বন্ধ করে দেয়। একপর্যায়ে উজ্জ্বল গাড়ি ভাড়া নেওয়ার কথা অস্বীকার ও গাড়িটি আত্মসাৎ করে। পরে নাহিনুল হাসানের স্ত্রী ফাহমিদা হক গত ২ আগস্ট সদর থানায় উজ্জলকে আসামি করে একটি মামলা করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আসামী উজ্জ্বলের বিরুদ্ধে গাড়ির মালিকের সাথে প্রতারণা করে গাড়ি অন্যত্র বিক্রির অভিযোগে মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে গাড়িটি অন্যত্র বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্য মতে গাড়িটি উদ্ধার করা হয়েছে।

নরসিংদী সড়ক ও জনপথ প্রকৌশলীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

এ ঘটনার সাথে অন্য আরও কেউ জাড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

—জা. অর্থনীতি/এনজে