নেত্রকোনায় ছেলের হাতে বাবা খুন
ছবি: জাতীয় অর্থনীতি

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে এলাহি (৬০) নামে বৃদ্ধ বাবা হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মদন পৌর শহরের আশকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর ঘাতক ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে মদন থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মদন পৌরসভার আশকিপাড়ায় বৃদ্ধ পিতা এলাহির সঙ্গে তার ছেলে ইয়াসিনের তর্ক হয়। একপর্যায়ে ছেলে ইয়াসিন তার বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্বজনরা আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ময়মনসিংহে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

খবর পেয়ে মদন থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইয়াসিনকে আটক করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

—জা. অর্থনীতি/এনজে