চট্টগ্রাম প্রতিনিধি: চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (সিডব্লিউসিসিআই) নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রয়ের সুযোগ তৈরিতে সহায়তা প্রদান করবে বিশ্বখ্যাত ডিজিটাল প্ল্যাটফর্ম আলিবাবা ডট কম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ইন্ডাষ্ট্রির সেমিনার হলে নারী উদ্যোক্তাদের বিশ্ববাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ এবং ডিজিটাল বাণিজ্যে সম্পৃক্ত করার লক্ষ্যে সিডব্লিউসিসিআই ও আলিবাবা ডট কমের অফিসিয়াল চ্যানেল পার্টনার স্প্রিংফিল্ড করপোরেশনের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে সিডব্লিউসিসিআইয়ের প্রেসিডেন্টের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ এবং স্প্রিংফিল্ড করপোরেশনের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুল আলম।
সিএমএসএমই খাতে পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো সাউথইস্ট ব্যাংক
এই সমঝোতা স্মারকের ফলে সিডব্লিউসিসিআইয়ের নারী উদ্যোক্তারা আলিবাবা ডট কমের মতো আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এছাড়া আন্তর্জাতিক বাজারে পণ্য প্রদর্শন ও বিপণন, ডিজিটাল ট্রেড বিষয়ে সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানের পথ সুগম হবে।
এই উদ্যোগের মাধ্যমে সিডব্লিউসিসিআইয়ের নারী উদ্যোক্তারা দেশীয় বাজারের পাশাপাশি বৈশ্বিক ডিজিটাল বাণিজ্যে নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন, যা তাদের ব্যবসা সম্প্রসারণ ও দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
—জা.অর্থনীতি/এনজে
