জাতীয় অর্থনীতি ধর্ম: মাংস মানুষের প্রিয় খাবার। বিভিন্ন হালাল প্রাণীর মাংস খাওয়া মুসলিমদের জন্য বৈধ। একজন ব্যক্তি একাই কোনো হালাল পশু জবাই করলে সেই মাংস খাওয়া বৈধ। জবাইয়ের সময় একাধিক ব্যক্তি উপস্থিত থাকা কিংবা কাউকে সঙ্গে রাখা জরুরি নয়। ইসলামী নিয়ম মেনে একজন ব্যক্তি নিজেই পশু জবাই করতে পারেন।
এই বিষয়ে কথা বলেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেন, একা একা কোনো হালাল প্রাণী (যেমন মুরগি, ছাগল ইত্যাদি) জবাই করলে তার মাংস খাওয়া সম্পূর্ণ হালাল হবে।
তার মতে, পশুর জবাই শুদ্ধ হওয়ার জন্য একাধিক ব্যক্তি থাকা বা কাউকে সঙ্গে রাখা জরুরি নয়। একা ব্যক্তি নিয়ম অনুযায়ী জবাই করলেই তা হালাল হয়ে যায়।
আহমাদুল্লাহ বলেন, জবাই করার সময় আল্লাহ তাআলার নাম (বিসমিল্লাহি আল্লাহু আকবার) উচ্চারণ করা আবশ্যক। তবে কেউ যদি ভুলবশত বা ভুলে গিয়ে বিসমিল্লাহ বলতে না পারেন, তবে তাও হালাল হিসেবে গণ্য হয়।
তিনি বলেন, জবাইকারীকে মুসলিম হতে হবে এবং পশুর কণ্ঠনালী, খাদ্যনালী ও রক্তনালী কেটে ফেলতে হবে। একা জবাই করার ক্ষেত্রে ওযু থাকা বা গোসল ফরজ না থাকা সত্ত্বেও জবাই সহিহ হয় এবং মাংস হালাল থাকে।
—জা. অর্থনীতি/এএইচএ