সেনাপ্রধানের হাত থেকে পুরস্কার পেলেন ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ’ বিজয়ীরা

জাতীয় অর্থনীতি স্পোর্টস: রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হলো ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রোববার (২৫ অক্টোবর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় উইনার হওয়ার গৌরব অর্জন করেছেন এস এম আব্দুল্লাহ ফারাবী। এছাড়া রানারআপ হয়েছেন কমোডর এ কে এম আফজাল হোসেন এবং লেডিস উইনার হয়েছেন হাইজং উম।

পুরস্কার বিতরণ শেষে সেনাপ্রধান উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি আশা প্রকাশ করেন, এমন প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাপনী অনুষ্ঠানে কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ টুর্নামেন্টের খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জা. অর্থনীতি/এআর