১ যুগ পেরিয়ে তৌসিফের বর্ণিল নাট্যযাত্রা

জাতীয় অর্থনীতি বিনোদন: বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন আজ (২৭ অক্টোবর)। বিশেষ এই দিনে ভক্ত অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই তারকা। 

২০১৩ সালে আদনান আল রাজীবের ‘অলটাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। শুরুর দিকে 'চকোলেট বয়' বা চঞ্চল তরুণ চরিত্রে নজর কাড়লেও ধীরে ধীরে নিজেকে বহুমুখী চরিত্রে প্রমাণ করেছেন তিনি। এক দশকেরও বেশি সময়ে ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘কাজলের দিনরাত্রি’, ‘জোড়া শালিক’ এবং ‘আপন পর’-এর মতো দর্শকনন্দিত নাটক উপহার দিয়ে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন তৌসিফ। 

শুধু ছোট পর্দাই নয়, ওটিটি প্ল্যাটফর্মে সাইকোলজিক্যাল থ্রিলার ‘চক্র’-তেও তৌসিফের অভিনয় প্রশংসিত হয়েছে। রোমান্টিক কিংবা মনস্তাত্ত্বিক—প্রতিটি চরিত্রেই তার নিজস্ব ছোঁয়া তুলে ধরেন তিনি। শুভ জন্মদিনে এই প্রতিভাবান অভিনেতার জন্য রইল নিরন্তর শুভকামনা। 

জা. অর্থনীতি/এআর