গঙ্গা চুক্তি নবায়নে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে

জাতীয় অর্থনীতি, ঢাকা: বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এই প্রত্যাশার কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি নবায়নের জন্য ভারতের সঙ্গে আলোচনা চলমান চলেন। উচ্চপর্যায়ের কমিটি সমঝোতা করবে।

ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা করি। তিনি বলেন, গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে কাজ চলছে। একইসঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বিএনপি সরকার কাজ করছে।

তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলন নিয়ে শামা ওবায়েদ বলেন, সম্মেলনে দুই দিনের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন: দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
ভবিষ্যতে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কী কী প্রয়োজন তা বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন তিনি।

গত ছয় মাসে বিএনপি সরকার জলবায়ুকে কেন্দ্র করে কী কী পদক্ষেপ নিয়েছে এবং সাফল্য অর্জন করেছে, তারেক রহমান তা তুলে ধরবেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

—জা.অর্থনীতি/আরএস