‘প্রেম তো ভেঙেও যেতে পারে’: নতুন গুঞ্জনে মুখ খুললেন কেয়া পায়েল

জাতীয় অর্থনীতি বিনোদন: মালদ্বীপ ভ্রমণে এক যুবকের সঙ্গে সময় কাটানোর ভিডিও এবং রহস্যময় পোস্টের পর থেকেই প্রেমের গুঞ্জনে আলোচনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। তবে প্রেমের বিষয়টি আড়ালেই রাখতে চান এই অভিনেত্রী।

সম্প্রতি অবকাশযাপনে মালদ্বীপে গিয়ে এক যুবকের সঙ্গে অভিজাত রেস্তোরাঁয় খাবার খাওয়া ও নিজের হাতে খাইয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরেই নিজের একটি ছবিতে ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ ক্যাপশন দিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেন তিনি। যদিও ওই যুবকের পরিচয় বা সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেয়া।

প্রেম ও বিয়ে নিয়ে নিজের খোলামেলা ভাবনা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, ‘প্রেম জিনিসটা গোপনে সুন্দর। এটা বলে ফেললে আসলে সৌন্দর্যটা থাকে না।’ বিয়ের সিদ্ধান্ত নিলে তা সবাইকে জানিয়েই করবেন বলে জানান তিনি। তবে প্রেমের অনিশ্চয়তার কথা উল্লেখ করে কেয়া বলেন, ‘যখন বিয়ে করব, তখন সবাই জানবে... এখন সারা জীবন শুধু ওই থাকবে লাইফে। প্রেম তো ভেঙেও যেতে পারে, বলা যায় না।’

মালদ্বীপের সেই রহস্যময় যুবক কেয়ার জীবনের বিশেষ কেউ নাকি শুধুই বন্ধু, এ নিয়ে ভক্তদের কৌতূহলের অন্ত নেই। আপাতত রাখঢাক রেখেই নিজের ব্যক্তিগত জীবন উপভোগ করছেন এই তারকা।

জা. অর্থনীতি/এআর