তুষারকে ৫ কোটির হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরও ৬ তারকা

জাতীয় অর্থনীতি বিনোদন: তুষার কাপুরকে চাঁদা দাবির হুমকি এবং টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে বলিউডে। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাথে সম্পর্কিত এসব হামলায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মুম্বাই-বলিউডের একাধিক প্রথম সারির তারকা। 
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে থাকা ও হুমকির মুখে পড়া তুষার কাপুরসহ আরও ৬জন বলিউড তারকা সম্পর্কে তথ্য দেওয়া হল।

সালমান খান: ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে গ্যাংটির প্রধান লক্ষ্যবস্তু তিনি। সম্প্রতি তার বাড়ির বাইরেও গুলি চালানো হয়। 

টাইগার শ্রফ: চলতি বছরের ১৮ অক্টোবর জুহুতে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ড্রাইভার ও পথচারী আহত হন। 

তুষার কাপুর: ৩ নভেম্বর তার কাছে 'হরি বক্সার' পরিচয়ে ৫ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। যা ভুয়া হুমকি বলে সন্দেহ করছে পুলিশ। 

আমির খান: ২০২৬ সালের জুলাইয়ে গ্যাংটির নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে তাকে হুমকি ও অডিও বার্তা পাঠানো হয়। 

রণবীর সিং: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তার কাছে ১০ কোটি টাকার চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়। 

আয়ুষ শর্মা: সালমানের ভগ্নিপতি হওয়ায় ক্রিপ্টোকারেন্সিতে মুক্তিপণ চেয়ে তার কাছেও হুমকি বার্তা পাঠানো হয়। 

কপিল শর্মা: কানাডায় তার ক্যাফেতে একাধিকবার গুলি চালানো হয়। অনুষ্ঠানে সালমানকে দাওয়াত দেওয়ার কারণেই এই হামলা।

image

মূলত সালমান খানের সাথে ঘনিষ্ঠতা বা কাজ করার কারণেই অন্য তারকাদের এভাবে টার্গেট করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। একের পর এক হুমকির মুখে এখন পুরো বলিউডের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

জা. অর্থনীতি/এআর