এসএসসি পুনঃনিরীক্ষণে কুমিল্লায় নতুন জিপিএ-৫ ২০৭
ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: ২০২৬  সনের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ১ হাজার ৯৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশিত হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বিভিন্ন  বিষয়ে  ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে  আবেদন করে। এর মধ্যে এক হাজার ৯৪৪ জনের ফল পরিবর্তন হয়। এর মধ্যে ২০৭ জন নতুন করে জিপিএ-৫ পান। ৩৩৬ জন ফেল থেকে পাশ করেন এবং এক হাজার ৬০৮ জনের গ্রেড পরিবর্তন হয়।

এসএসসি পুনর্নিরীক্ষণ: যশোর বোর্ডে ফল বদলালো ১৬৮৪ জনের, পাস ৩৮০

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাছাই শেষে ফলাফল প্রকাশ করা হয়।

ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ এবং ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। 

উল্লেখ্য, গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষনের আবেদন গ্রহণ করা হয়। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ছিল ৬৫ দশমিক ৪২।

—জা. অর্থনীতি/এনজে