মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে চাচীকে হত্যা
সাতক্ষীরার শ্যামনগরে মাদকের টাকা না পেয়ে মায়ের সঙ্গে বিবাদের জেরে দায়ের কোপে চাচীকে হত্যার অভিযোগ উঠেছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।