জাতীয় অর্থনীতি ডেস্ক: একটা ছোট্ট ইমোজি, অথচ বদলে দিতে পারে পুরো কথার অর্থ! লাল হৃদয় দেখলেই কি বুঝবেন, সেখানে ভালোবাসা লুকিয়ে আছে? হাত জোড় করা ইমোজি কি সত্যিই শুধু ‘নমস্কার’ বোঝায়? দেশ, সংস্কৃতি আর পরিস্থিতি বদলালেই বদলে যেতে পারে ইমোজির অর্থ। চলুন জেনে নিই, কোন ইমোজির পেছনে লুকিয়ে আছে আসল গল্প।
মনের কথা প্রকাশ করতে এখন অনেক সময় শব্দের চেয়েও বেশি ব্যবহার হয় ইমোজি। হাসি, কান্না, ভালোবাসা, বিস্ময় কিংবা উদযাপন একটি ছোট্ট ইমোজিই অনেক সময় পুরো অনুভূতিটা প্রকাশ করে দেয়।
১৯৯৭ সালে মোবাইল যোগাযোগকে আরও আকর্ষণীয় করতে ইমোজির ব্যবহার শুরু হয়। পরে এসএমএস থেকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ইনস্টাগ্রাম সবখানেই ছড়িয়ে পড়ে এর ব্যবহার। তবে, একই ইমোজির অর্থ সবসময় এক নয়। যেমন, রেড হার্ট সাধারণত ভালোবাসা ও গভীর স্নেহ বোঝাতে ব্যবহৃত হয়। আর হার্ট-আইজ স্মাইলিং ফেস দিয়ে বোঝানো হয় কোনো ব্যক্তি বা বিষয়ের প্রতি ভালো লাগা কিংবা ভালোবাসা!
হাত জোড় করা ইমোজিটিও বেশ মজার। জাপানি সংস্কৃতিতে এটি হাই-ফাইভ বোঝাতে ব্যবহৃত হলেও ভারতে অনেকেই এটিকে ‘নমস্কার’ হিসেবে ব্যবহার করেন। মাথার ওপর নীল বলয় থাকা অ্যাঞ্জেল ফেস সাধারণত নিষ্পাপ বা নির্দোষ ভাব প্রকাশ করে। আবার গ্রিনিং ফেস বন্ধুত্বপূর্ণ আনন্দ বা হাসি বোঝাতে বেশ জনপ্রিয়।
সানগ্লাস পরা হাসিমুখের ইমোজি দিয়ে বোঝানো হয় ‘কুল’ বা আত্মবিশ্বাসী ভাব। লজ্জা, অস্বস্তি কিংবা কোনো ভুলের পর ফ্লাশড ফেস ব্যবহার করা যায়। আর পার্টি পপার মানেই উদযাপন বা আনন্দের মুহূর্ত। অন্যদিকে, হাসিমাখা চোখের স্মাইলিং ফেস সাধারণত আন্তরিক আনন্দ ও খুশি প্রকাশ করে। অর্থাৎ, ইমোজি শুধু ছবি নয় এর সাথে জড়িয়ে আছে সংস্কৃতি, পরিস্থিতি ও অনুভূতির সূক্ষ্ম পার্থক্যও।
ইমোজির আসল অর্থ জানেন কি?
একটা ছোট্ট ইমোজি, অথচ বদলে দিতে পারে পুরো কথার অর্থ! লাল হৃদয় দেখলেই কি বুঝবেন, সেখানে ভালোবাসা লুকিয়ে আছে? হাত জোড় করা ইমোজি কি সত্যিই শুধু ‘নমস্কার’ বোঝায়? দেশ, সংস্কৃতি আর পরিস্থিতি বদলালেই বদলে যেতে পারে ইমোজির অর্থ। চলুন জেনে নিই, কোন ইমোজির পেছনে লুকিয়ে আছে আসল গল্প।
সংস্কৃতি ভেদে বদলে যায় ইমোজির অর্থ?
ইমোজি এখন আমাদের প্রতিদিনের যোগাযোগের অংশ। রেড হার্ট ভালোবাসা, হার্ট-আইজ ভালো লাগা, সানগ্লাস পরা মুখ ‘কুল’ ভাব আর পার্টি পপার উদযাপন বোঝায়। আবার হাত জোড় করা ইমোজি জাপানে হাই-ফাইভ হলেও ভারতে নমস্কার বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ, ইমোজির অর্থ শুধু ছবিতে নয়, সংস্কৃতি ও পরিস্থিতির ওপরও নির্ভর করে।
—জা. অর্থনীতি/এলএটি