আলভারেসকাণ্ডে বার্সেলোনাকে জরিমানা

জাতীয় অর্থনীতি স্পোর্টস: জুলিয়ান আলভারেসের সঙ্গে নিয়মবহির্ভূতভাবে যোগাযোগের অভিযোগে বার্সেলোনাকে নামমাত্র জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। আতলেতিকো মাদ্রিদের করা আনুষ্ঠানিক অভিযোগের সত্যতা পাওয়ায় কাতালান ক্লাবটিকে ৬০২ ইউরো জরিমানা করা হয়।

আতলেতিকোর অভিযোগ ছিল, কোনো পূর্বানুমতি ছাড়াই বার্সেলোনা সরাসরি ২৬ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে যোগাযোগ করেছিল। ২০৩০ সাল পর্যন্ত আতলেতিকোর সঙ্গে চুক্তি থাকলেও বার্সেলোনায় খেলার ইচ্ছা প্রকাশ করায় সম্প্রতি সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিলেন আলভারেস।

তবে গত শনিবার (২৪ অক্টোবর) দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জয়সূচক গোল করার পর নিজের ভুলের জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন এই বিশ্বকাপজয়ী তারকা।

২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি ছেড়ে ৮ কোটি ১৫ লাখ পাউন্ডের চুক্তিতে আতলেতিকোতে নাম লেখান আলভারেস। ক্লাবটির জার্সিতে দারুণ ছন্দে থেকে ইতিমধ্যে ১১৫ ম্যাচে ৫১টি গোল করেছেন তিনি। ফিফা এ বিষয়ে হস্তক্ষেপ না করলেও স্প্যানিশ ফেডারেশনের এই পদক্ষেপে ফুটবল অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

জা. অর্থনীতি/এআর