জাতীয় অর্থনীতি স্পোর্টস: কথা রেখেছে চীন। মাও সে-তুংকে নিয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের বিতর্কিত মন্তব্যের জেরে শেষ পর্যন্ত রেসিংয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদের লা লিগা ম্যাচটি সম্প্রচার করেনি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিগু।
সম্প্রতি এমবাপ্পের একটি পুরোনো সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বাপ্পে চীনা সাবেক নেতা মাও সে-তুংয়ের ছবির মিমের কথা উল্লেখ করে মন্তব্য করেছিলেন। এ ঘটনায় চীনজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) লা লিগার সম্প্রচার সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়। পরিস্থিতি সামাল দিতে এমবাপ্পে নিজের মন্তব্যকে ‘বিবেচনাহীন’ বলে দুঃখ প্রকাশের পাশাপাশি রিয়াল মাদ্রিদ ও লা লিগা কর্তৃপক্ষও ক্ষমা চায়।

এমনকি এমবাপ্পের চাইনিজ সোশ্যাল মিডিয়া রেডনোট অ্যাকাউন্টটিও মিউট করা হয়েছে। এছাড়া চীনের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান তার সঙ্গে বাণিজ্যিক চুক্তিও বাতিল করেছে। তবে ক্ষমা চাওয়ার পরও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি চীন।
রোববার রাতে সিসিটিভি বা মিগু কোথাও রিয়ালের ম্যাচটি দেখানো হয়নি। ইউরোপীয় ফুটবলের বিশাল এই বাজারে এই নিষেধাজ্ঞা বেশ বড় ধরনের বাণিজ্যিক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
জা. অর্থনীতি/এআর
