রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ❙ ২৪ কার্তিক ১৪৩৩

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবি উপাচার্যের অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন মুজাহিদুল

দীর্ঘ ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম।

তৃতীয় ভাষা হিসেবে ৮ দেশের ভাষা শেখাবে ৩০ বিশ্ববিদ্যালয়

বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় ভাষায় দক্ষ করে তুলতে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তৃতীয় ভাষা হিসেবে...

'জীবনমুখী দক্ষতা ও ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি মেলবন্ধনেই জনসম্পদে রূপান্তর সম্ভব'

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেছেন, শিক্ষা শুধু শ্রেণিকক্ষ ও সনদে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের গবেষণা ও জীবনমুখী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনসম্পদে রূপান্তরের ওপর জোর...

কুবিতে শিল্প-একাডেমিয়া সহযোগিতা নিয়ে গোলটেবিল, ৬ প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা

শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘রাউন্ডটেবিল অন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪২টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন এবং পরবর্তীতে...

প্রেমিককে ‘গোপন ছবি’ পাঠানো সেই ছাত্রী হল থেকে স্থায়ী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই ৩৬’ আবাসিক হলে সহপাঠী ও রুমমেটদের ‘ব্যক্তিগত ছবি’ তুলে প্রবাসী প্রেমিককে পাঠানোর ঘটনায় অভিযুক্ত ছাত্রীকে আবাসিক হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

বিসিএসে ক্যাডারে উত্তীর্ণ হওয়া শেকৃবি শিক্ষার্থীর মৃত্যু

৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে নতুন কর্মস্থলে যোগদানের অপেক্ষায় ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী মীর তানভীর আহমেদ। কিন্তু নতুন কর্মজীবন শুরুর আগেই ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ...

‘তরুণদের নেতৃত্বে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়তে হবে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) দেশের প্রথম সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার আহ্বানের পাশাপাশি পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স ও অ্যাক্রেডিটেশন শীর্ষক সভা অনুষ্ঠিত

উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার প্রয়োজনীয়তা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক...

'আগামী ১ বছরের মধ্যে চালু হবে ২০০ একরের নতুন ক্যাম্পাস'

আগামী ১ বছরের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০০ একরের ক্যাম্পাস-২ বা নতুন ক্যাম্পাস চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

শাবিপ্রবিতে নতুন উপ-উপাচার্য রবিউল, কোষাধ্যক্ষ আতিকুল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়টির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ...

অযত্ন-অবহেলায় নোবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠ

দীর্ঘদিন ধরে চরম অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একমাত্র কেন্দ্রীয় খেলার মাঠ। পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব, মাঠজুড়ে অতিরিক্ত লম্বা ঘাস এবং নানা প্রাতিষ্ঠানিক বিশৃঙ্খলার কারণে...

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বাঁধনের কার্যক্রম, বারবার চিঠি দিয়েও মেলেনি সাড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ও সংকীর্ণ ভবনে কার্যক্রম পরিচালনা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’। দীর্ঘদিন ধরে নতুন ও নিরাপদ অফিস কক্ষ বরাদ্দের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিকবার চিঠি দেওয়া হলেও এখনো...

যবিপ্রবিতে ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’-এর মোড়ক উন্মোচন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আটটি অনুষদের আওতাধীন ৩৮টি বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রস্তুতকৃত ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে...

প্রেমের প্রস্তাব ঘিরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাতভর সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে অর্থনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও আটকে রাখার অভিযোগকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট)...

জাবিতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) হলের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইবিতে তীব্র বিদ্যুৎ সংকট, ব্যাহত একাডেমিক কার্যক্রম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এবং ক্যাম্পাস সংলগ্ন আবাসিক মেস এলাকাগুলোতে আশঙ্কাজনকভাবে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। তীব্র গরম ও অতিমাত্রায় লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের চলমান সেমিস্টার পরীক্ষা, গবেষণা, একাডেমিক কার্যক্রমসহ দৈনন্দিন জনজীবন...

ইবিতে বহিরাগত কর্তৃক শিশু বলাৎকার: ক্যাম্পাসে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বহিরাগত এক ভ্যান চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত হলেন, ঝিনাইদহের হাট গোপালপুরের শামীম মোল্যার সন্তান জীবন মোল্লা (১৯)।

ইবি ও জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব এগ্রিকালচার ও রিসার্চ সেন্টার ফর থার্মোটলারেন্ট মাইক্রোবিয়াল রিসোর্সেসের মধ্যে গবেষণা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক (MoU)...

« »

Showing 232 to 252 of 369 entries