শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ❙ ৯ কার্তিক ১৪৩৩

নদী থেকে নিখোঁজ সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলেয়া নদী থেকে নিখোঁজের প্রায় একদিন পর ইউনুস আলী (৪৫) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাইবান্ধায় হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। এদিকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর জেনারেল হাসপাতালে হটাৎ আগমন করেন।

জমির ক্রেতার বিরুদ্ধে স্ত্রীর অপপ্রচার, প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

গাইবান্ধার সাঘাটায় জমি কেনাকে কেন্দ্র করে নিজ স্ত্রীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্বামী আশরাফুল ইসলাম।

সিআইডির পরিচয়ে প্রতারনা, আটক ৩

বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের সময় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশের ওসি আব্দুল মোত্তাল্লিব সরকার এ তথ্য নিশ্চিত করেন।

রেস্টুরেন্টে শিশু ধর্ষণের অভিযোগে ম্যানেজার আটক

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নে চায়না রেস্টুরেন্টের ভেতরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৫০) নামে ওই রেস্টুরেন্টের ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধার রাধাগোবিন্দ কালী মন্দিরকে হিন্দু কল্যাণ ট্রাস্টের অধীনে নেওয়ার দাবি

স্থাপত্যশৈলী, ধর্মীয় গুরুত্ব এবং পর্যটন সম্ভাবনার কারণে মন্দিরটি ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বিভিন্ন সময়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশ-বিদেশের দর্শনার্থী এবং ধর্মপ্রাণ সনাতনী সম্প্রদায়ের মানুষের আগমনও বেড়েছে।

সুন্দরগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় হামলাকারীরা জামিল মিয়ার স্ত্রী মৌসুমী বেগমের হাত-পা বেঁধে রেখে ঘরে ভাঙচুর চালায়।

সুন্দরগঞ্জে একাডেমিক সুপারভাইজারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

অভিযোগ রয়েছে, নির্ধারিত সরকারি বিধি-বিধান অনুসরণ না করে কার্যালয়ে বসেই অর্থের বিনিময়ে অধিকাংশ প্রতিষ্ঠানের কমিটি গঠন করা হচ্ছে।

গাইবান্ধায় রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক কিশোরীকে (১৬) বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জে মদ্যপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদ পানে সোহাগ মন্ডল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান ও সৈকত মন্ডল নামে আরও দুজন অসুস্থ অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল...

ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে 'ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম'।

«

Showing 22 to 37 of 37 entries